মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- আপডেট সময় : ০৮:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।
‘জুলাই গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে’
এদিন আদেশের শুরুতেই ট্রাইব্যুনাল বলেন, এই মামলায় অভিযোগ আমলে নেয়ার মতো যথেষ্ট উপাদান পাওয়া গেছে। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে ১৪ অক্টোবর পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা ফেরত বিষয়ে প্রতিবেদন দিতে আইজিপিকে নির্দেশনা দেয়া হয়।
আলোচিত এ মামলার ৪ আসামির সবাই পলাতক। এজন্য অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল প্রসিকিউশন।

























