হঠাৎ নওগাঁয় ঝড়ের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ০৮:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
হঠাৎ নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও সদর উপজেলাসহ বেশ কিছু এলাকার উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে গেছে। এতে লণ্ডভণ্ড হয়েছে ওই এলাকার বেশকিছু ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। এ সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল চারটার দিকে শুরু হয় প্রবল বেগে এই ঝড়ের তাণ্ডব।
বাউল শিল্পী অনিকার রহস্যজনক মৃত্যু, যা জানা গেল
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল চারটার পর পরই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল বেগে ঝড়, সঙ্গে মেঘের গর্জন। এর কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি, মহাদেবপুর উপজেলার বিলশিকারী, দেওয়ানপুর ও সদর উপজেলা হাসাইগাড়ী এলাকায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। বৈদ্যুতিক পিলার উপরে পড়ায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি এলাকা।
এ সময় সদর উপজেলার হাসাইগাড়ী বিল এলাকায় বজ্রাঘাতে মফিজ উদ্দিন নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে তিনি বিল এলাকার নিজস্ব জমিতে কাজ করছিলেন।






















