শ্বশুরবাড়ি থেকে মেয়েকে অপহরণ করলেন মা-বাবা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ভারতের তেলঙ্গানায় ঘটেছে সিনেমার মতো এক ঘটনা। প্রেম করে বিয়ে করা এক তরুণীকে শ্বশুরবাড়ি থেকে ফিল্মি স্টাইলে টেনে-হিঁচড়ে অপহরণ করেছেন তার মা-বাবা। এ সময় শ্বশুরবাড়ির লোকজনকে লাঠিপেটা করা হয় এবং চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে মেদচাল-মালকাজগিরি জেলার কিসারায়, আর এর ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, অপহৃত তরুণীর নাম শ্বেতা এবং তার স্বামীর নাম প্রবীণ। পরিবারের অমতে বিয়ে করেছিলেন তারা। তবে বিয়ের মাত্র চার মাসের মাথায় মঙ্গলবার শ্বেতার আত্মীয়রা প্রবীণের বাড়িতে গিয়ে তাকে জোর করে তুলে নিয়ে যান।

প্রবীণের অভিযোগ, তারা প্রতিরোধ করতে গেলে হামলাকারীরা লাঠিপেটা করে এবং মরিচের গুঁড়া ছিটিয়ে সবাইকে অসহায় করে ফেলে। এরপর শ্বেতাকে গাড়িতে তুলে নিয়ে যায় শ্বেতার বাবার পরিবারের লোকজন।

শ্বেতার মা-বাবার দাবি, প্রবীণের স্থায়ী কোনো পেশা নেই, সে বেকার। তাই মেয়েকে বাঁচাতে এভাবে নিয়ে যেতে হয়েছে। অন্যদিকে প্রবীণের বাবা অভিযোগ করেছেন, তার ছেলের স্ত্রীকে নিজের মা-বাবাই অপহরণ করেছেন। তিনি দ্রুত পুলিশি হস্তক্ষেপ দাবি করেছেন।

এ ঘটনাকে ঘিরে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ায় সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

নিউজটি শেয়ার করুন

শ্বশুরবাড়ি থেকে মেয়েকে অপহরণ করলেন মা-বাবা

আপডেট সময় : ০৭:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫