আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
- আপডেট সময় : ০৭:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।বুধবার (১ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায়ও রাজধানী এবং আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
দুই দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে চারটি বিভাগের নদীর পানি
এ ছাড়া, দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
প্রসঙ্গত, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১-২২ মিলিমিটারকে মাঝারি, ২৩-৪৩ মিলিমিটারকে মাঝারি ধরনের ভারী, ৪৪-৮৮ মিলিমিটারকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।


























