নারায়ণগঞ্জে তেলের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তেলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় উপজেলার মঙ্গলখালী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে তেলের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫