ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধরা আ.লীগের অর্ধশত নেতাকর্মী
- আপডেট সময় : ০৭:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগর ও ফার্মগেট এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল এবং শেরেবাংলানগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমের কাছে এরই মধ্যে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীতে আ.লীগের বড় মিছিলের শঙ্কা, ডিএমপির ব্যবস্থা
তিনি বলেন, আজ দুপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল।
তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০ জনের বেশি আটক করেছি। অভিযান চলছে। যে স্পটগুলাতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেছি।




























