সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
উত্তরায় কাশবন থেকে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সময়ের সন্ধানে প্রতিবেদক:
- আপডেট সময় : ০৮:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
রাজধানীর উত্তরায় ১৭ নম্বর সেক্টরে কাশবনের ভেতর থেকে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রাজধানীর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তরুণীর বয়স ২০-২২ বছর। তার পরনে লাল ও কালো রঙের জামা ছিল।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, সপ্তাহ খানেক আগে অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে গেছে হত্যাকারীরা।




























