কালীগঙ্গা নদী‌ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

মানিকগঞ্জের কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বেঙরোই গ্রামে উজানের স্রোতে ভেসে আসা মরদেহটিকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মরদেহ শনাক্তের জন্য পিবিআই, সিআইডি এবং র‍্যাবের যৌথ টিম ঘটনাস্থলে এসে কাজ করছে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে এই হত্যার ঘটনা ঘটেছে। পরিচয় শনাক্তের ও ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

কালীগঙ্গা নদী‌ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫