ওয়াকিটকি-অস্ত্রসহ শাকিল গ্যাংয়ের ৩ সদস্য আটক

মেহেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে শাকিল গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি নকল পিস্তল, তিনটি ওয়াকিটকি সেট ও চার্জার এবং মাদকদ্রব্য ও এর সরঞ্জামাদি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে মেহেরপুর শহরের হালদার পাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা এ অভিযান চালায়।

যৌথবাহিনীর সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি আকাশ গ্যাংয়ের সদস্য আকাশ, রায়হান ও সজিবকে আটক করা হয়।

আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের লক্ষ্যে র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা। র‍্যাব ১২ গাংনী ক্যাম্প থেকে মামলাসহ সদর থানায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ওয়াকিটকি-অস্ত্রসহ শাকিল গ্যাংয়ের ৩ সদস্য আটক

আপডেট সময় : ০৭:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫