বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার পাশাপাশি দেশের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

তবে এই সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, ভারতের মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ

আপডেট সময় : ০৪:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫