অনলাইনে ‘ফাঁদ পেতে’ কোটি টাকা হাতিয়ে নেয় তারা

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

অনলাইনে চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপের ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম ও দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) ও তাদের সহযোগী আসাদ (৩০)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টেলিগ্রাম অ্যাপে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে অল্প সময়ে কয়েকগুণ মুনাফা দেওয়ার প্রলোভন দিতো তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে জানিয়ে জসীম উদ্দিন খান আরও বলেন, এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন ও ছদ্মনামে ব্যবহৃত বিভিন্ন সিমকার্ড জব্দ করা হয়েছে।

তিনি বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান। তদন্তে প্রতারণা চক্রের মূল রহস্য উন্মোচিত হবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

অনলাইনে ‘ফাঁদ পেতে’ কোটি টাকা হাতিয়ে নেয় তারা

আপডেট সময় : ০৬:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫