বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৩৭ জন

বরগুনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২১৪ জনে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ২৮, আমতলী ২, বেতাগী ২ ও পাথরঘাটায় ৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১১১ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৬৭, আমতলী ২, বেতাগী ৭, বামনা ১৩, পাথরঘাটা ১৯ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ১৩৬, তালতলী ১৪৭, বামনা ২৫৯, বেতাগী ১১৬, আমতলী ৭৯ এবং পাথরঘাটা উপজেলায় ৪৭৭ জন আক্রান্ত হয়েছেন।

এ দিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৪ জন বরগুনা সদর উপজেলার বাসিন্দা, ৫ জন পাথরঘাটার এবং ৫ জন বেতাগী উপজেলার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৩৭ জন

আপডেট সময় : ০৬:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫