রাকসু নির্বাচনে প্রার্থী ৫১ বছর বয়সী শাহরিয়ার

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সবচেয়ে বয়স্ক ভোটার হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র শাহরিয়ার মোর্শেদ খান (৫১)। 

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন।শাহরিয়ার মিডিয়া অ্যান্ড পাবলিকেশনের সম্পাদক পদে মনোনয়নপত্র উত্তোলন করেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, তার বর্তমান বয়স ৫১ বছর হলেও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বড় মেয়ের জামাই তার সঙ্গে একই শিক্ষাবর্ষে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

তিনি বলেন, ব্যক্তিজীবনে চার মেয়ের বাবা হলেও শুধু সংগ্রামের কারণে এত দূর এসে পৌঁছেছেন। তিনি সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান। এজন্য তিনি মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

প্রসঙ্গত, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ৪ ও ৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকার প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

রাকসু নির্বাচনে প্রার্থী ৫১ বছর বয়সী শাহরিয়ার

আপডেট সময় : ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫