গুলশান লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ঢাকার গুলশান লেক থেকে জালাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২১-২৩ বছর।

রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে অচেতন অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, রাতে কমিউনিটি পুলিশের মাধ্যমে গুলশান লেকে চার যুবকের ঝাঁপ দেওয়ার খবর পাই। তাদের মধ্যে দুই জন সাঁতরে পালিয়ে যায়, একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং জালালকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আটক একজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসআই আরও জানান, এর আগে রাত সাড়ে ১০টার দিকে খবর পাওয়া যায়, লেকের ধারে ১৫-২০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছালে কাউকেই পাওয়া যায়নি। পরে লেক থেকে অচেতন অবস্থায় জালালকে উদ্ধার করা হয়। মৃত জালাল মহাখালীর সাততলা বস্তিতে থাকতেন। আগে একটি এসি কোম্পানিতে কাজ করতেন। তবে বর্তমানে তেমন কোনো কাজ করছিলেন না।

পথচারী সঞ্জিত বালা জানান, রাতে আমরা ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখতে পাই লেকের মধ‍্যে এক যুবক হাবুডুবু খাচ্ছে। পরে তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। আনার পরে চিকিৎসা ওই যুবককে মৃত ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

গুলশান লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫