কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই হানিফ বাস আটক
- আপডেট সময় : ০৮:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে সড়ক দুর্ঘটনায় চার জন নিহতের ঘটনায় অভিযুক্ত হানিফ পরিবহনের বাসটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। তবে বাসটির চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রোববার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার মজুমদার। তিনি বলেন, নূরজাহান হোটেল থেকে উল্টো পথে আসা ঘাতক বাস হানিফ এন্টারপ্রাইজ দেবিদ্বার উপজেলার খাদ ঘর এলাকা থেকে আটক করা হয়েছে। রোববার বাসটিকে আটক করা হয়।
এর আগে গত শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় পদুয়ার বাজার ইউটার্নে লরির নিচে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহতের ঘটনায় হানিফ পরিবহনের বাস ও লরির অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের ভাই আবুল কালাম। এ ছাড়া সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের সমন্বিত মতামতের ভিত্তিতে বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন থেকে সকল যানবাহন ঘুরে আসতে হবে।






















