তিস্তা সেতু থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ কলেজ ছাত্র, নেপথ্যে যে কারণ

রংপুর প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে টিকটক ভিডিও বানানোর সময় নদীতে একসঙ্গে তিনজন কলেজছাত্র লাফ দিয়েছিলেন। কিন্তু দুইজন উঠে আসলেও একজন এখনও নিখোঁজ। তার নাম নিরব রায় উৎস (১৮)।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ নিরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের তপন রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিরবসহ সাত বন্ধু মহিপুর তিস্তা সেতুতে ঘুরতে আসে। সাহসিকতা দেখানো ও টিকটক ভিডিও বানানোর উদ্দেশ্যে তিন বন্ধু- সাকিল, নিরব রায় উৎস ও রুপম নদীতে লাফ দেয়।

অন্ধকারে মওলানা ভাসানী সেতু, উদ্বোধনের পরদিনই বিদ্যুতের তার চুরি
এর মধ্যে সাকিল ও রুপম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিরব পানির প্রবল স্রোতে তলিয়ে যায়। বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। খবর পেয়ে গংগাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে রাত ৯টা পর্যন্ত তল্লাশি চালায়। তবে নিরবকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গংগাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। রংপুর ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নিরবকে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।

গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড তরুণদের জন্য বিপজ্জনক। অভিভাবক ও তরুণদের আরও সতর্ক থাকা জরুরি।

নিউজটি শেয়ার করুন

তিস্তা সেতু থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ কলেজ ছাত্র, নেপথ্যে যে কারণ

আপডেট সময় : ০৮:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫