ভাড়া বাসা থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী উর্মি খাতুনকে (৩৮) হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে হাউজিং এফ-ব্লকের একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশের ধারণা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে স্বামী। রোববার দুপুরে নিহত উর্মির বাবা সদরের জিয়ারুখীর মহিউদ্দিন মামলা দায়ের করেছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হাউজিং সিটি কলেজের সামনে কফি বিক্রেতা রানা তার স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে হাউজিং এলাকায় বসবাস করতেন। প্রায়ই রানার সঙ্গে তার স্ত্রীর উর্মির ঝগড়া লাগতো।স্থানীয়দের দেওয়া খবরে রাতে উর্মির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সকাল থেকেই স্বামী পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভাড়া বাসা থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট সময় : ০৯:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫