বিদ্যালয়ের মাঠ জলমগ্ন, পাঠদান ও খেলাধুলা ব্যাহত

খুলনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

খুলনার পাইকগাছার কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতায় শিক্ষক-শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে রয়েছেন। প্রায় দশ বছর ধরে বর্ষা মৌসুম এলেই এমন পরিস্থিতি তৈরি হয়। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।

সোমবার (৪ আগস্ট) সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ৬৫ নম্বর কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮২ শতক জায়গার ওপর নির্মিত। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৪ জন এবং শিক্ষার্থী সংখ্যা ৫৪ জন। বিদ্যালয়ের পেছনে হাজার হাজার বিঘা চিংড়িঘের রয়েছে। পাশেই পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট থাকলেও চাঁদখালী ও বিষ্ণুপুর এলাকার স্লুইসগেট বন্ধ থাকায় পানি নামতে পারছে না। ফলে বিদ্যালয়ের মাঠ মাসের পর মাস জলমগ্ন থাকে। চলতি বছরও একই পরিস্থিতি বিরাজ করছে।

গত দেড় মাসের একটানা বৃষ্টিতে মাঠে হাঁটুপানি জমে আছে। ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদন বন্ধ হয়ে গেছে। এছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক বিকাশ বরন সানা।

তিনি বলেন, মাঠটি বালু-মাটি দিয়ে ভরাট করে উঁচু করা হলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। পাশাপাশি সরকারি স্লুইসগেট খুলে দিলে চাঁদখালী ইউনিয়নসহ আশপাশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউনুছ মোল্যা বলেন, কিছু মানুষ স্লুইসগেটের মুখ বন্ধ করে রাখায় পানি নামতে পারছে না। এতে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, বিদ্যালয়টি এমন অবস্থায় রয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো কিছু অবহিত করেনি। তবে আমরা তাদের সাথে যোগাযোগ করে আবেদন নিলে চলতি অর্থবছরে মাঠ ভরাটের ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বিদ্যালয়ের মাঠ জলমগ্ন, পাঠদান ও খেলাধুলা ব্যাহত

আপডেট সময় : ০৬:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫