বিয়ের অনুষ্ঠান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ধরা 

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি : সংগৃহীত

গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৮) ভাতিজার বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ জুলাই) কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকার ছুটি রিসোর্ট থেকে কালীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন।নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকার ছুটি রিসোর্টে ওই নেতার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ওই রিসোর্ট থেকে গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্রজনতার আন্দোলনের হামলা ও নিহতের ঘটনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

বিয়ের অনুষ্ঠান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ধরা 

আপডেট সময় : ০৬:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫