এবার গণভবনের সামনে যুবলীগের মিছিল

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

গণভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত যুবলীগ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও নেতাকর্মীকে আটকের খবর পাওয়া যায়নি। সীমানা নির্ধারণ নিয়ে মিছিলের বিষয়টি এড়িয়ে গেছেন মোহাম্মদপুর ও শেরে বাংলা নগর থানার ওসি।

শেরে বাংলা নগর থানা ওসির দাবি, মিছিলটি যেখানে হয়েছে, সেটা শেরে বাংলা নগর থানা এলাকার ভেতরে পড়েনি। অন্যদিকে মোহাম্মদপুর থানা ওসিরও দাবি, মিছিলের স্থানটি মোহাম্মদপুর থানার অধীনে নেই।

‎বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় ৪০-৫০ জনের একটি দল মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ব্যানার নিয়ে প্রথমে রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু করে। এরপর মিছিলটি সড়ক ঘুরে গণভবনের সামনে মূল ফটক পার করে শেষ হয়।

আ.লীগকে আর ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শাহে আলম
এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, আমাদের থানা এলাকায় কোনো মিছিল হয়নি। আর এ মিছিল কখন হয়েছে আমাদের জানা নেই। যা দেখলাম এটি শেরে বাংলা নগর থানা এলাকায় হয়েছে। মিছিল থেকে কেউ আটক হয়নি।

‎আর শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। এটি আমাদের থানার মধ্যে পড়েনি। এরপরও বিষয়টি নিয়ে খোঁজ নিতে বলেছি।

নিউজটি শেয়ার করুন

এবার গণভবনের সামনে যুবলীগের মিছিল

আপডেট সময় : ০৮:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬