বাসায় ঢোকা চোরের সঙ্গে বৃদ্ধের ধস্তাধস্তি, অতঃপর…

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

বাসায় চুরি করতে আসা চোরের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে এ বি এম শফিউল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর শাহজাহানপুর থানার গুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সামিউল হক বলেন, আমার বাবা অবসর জীবনযাপন করছিলেন। শনিবার দুপুরে এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে আমাদের বাসায় ঢোকে। বিষয়টি বাবা টের পেয়ে ওই চোরকে জাপটে ধরেন। এ সময় দুজনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোর বাবাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

ঢাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নারীকে নির্যাতন, অতঃপর…
তিনি আরও বলেন, পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাসায় ঢোকা চোরের সঙ্গে বৃদ্ধের ধস্তাধস্তি, অতঃপর…

আপডেট সময় : ০৬:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬