খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের দিকনির্দেশনা দেবে: জয়শঙ্কর

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভারত ও বাংলাদেশ অংশীদারত্বের উন্নয়নে দিকনির্দেশনা দেবে বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিমত প্রকাশ করেন তিনি।

ওই পোস্টে জয়শঙ্কর জানান, ঢাকা পৌঁছানোর পরই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তিনি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন এবং ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী লিখেন, আমার বিশ্বাস, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।

বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বুধবার দুপুরে ঢাকায় আসেন এস জয়শঙ্কর। সফর শেষে বিকেলেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী হিসেবে ঢাকা সফরে এলেন।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

বুধবার বিকাল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজার নামাজ। এতে অংশ নেন লাখ লাখ মানুষ। খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও সেখানে উপস্থিত হন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের দিকনির্দেশনা দেবে: জয়শঙ্কর

আপডেট সময় : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫