ছেলের অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

ব্রাক্ষনবাড়ীয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছেলের চালানো ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় মাসুমা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার আকছিনা এলাকায় কসবা–নয়নপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুমা বেগম কসবা উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে ছেলের চালানো একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কসবা বাজারের দিকে যাচ্ছিলেন মাসুমা। রাত আনুমানিক ৯টার দিকে কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে কসবা–নয়নপুর সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনিক ইসলাম জানান, নিহত মাসুমা মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ নেই। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ছেলের অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

আপডেট সময় : ০৭:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫