সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ
সময়ের সন্ধানে ডেস্ক:
- আপডেট সময় : ০৬:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি: সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে বিস্ফোরণ ঘটিয়ে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনার খবর আমাদের কেউ জানায়নি। পরে আমরা বিষয়টি জানতে পারি। রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।



























