চা খেয়ে ফেরার পথে ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে চা খেয়ে ফেরার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় ও রায়হান নামে দুই কিশোর ও সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তানিম নামে আরেক কিশোরের মৃত্যু হয়।

এর আগে, গত ১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার দল্টা ভিটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের হারুনুর রশীদের ছেলে হাসিবুর তানিম (১৬), একই ইউনিয়নের কুরিয়ার বাড়ির মানিক মিয়ার ছেলে মো. জয় (১৬) এবং একই ইউনিয়নের মো. রায়হান (১৭)। তারা সবাই স্থানীয় বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

৪ মাসের মেয়েসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী, ঘটনা কী?
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ৪ বন্ধু একটি মোটরসাইকেলে করে উপজেলার পাঁচগাঁও এলাকার একটি চায়ের দোকানে চা খেতে যান। সেখানে চা খেয়ে ফেরার পথে চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার দল্টা ভিটা ব্রিজ অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় ও সড়কের পাশে থাকা কড়ই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুনরায় সড়কের উল্টো পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তানিমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একই দিন রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এরপর বুধবার সকাল পৌনে ৯টার দিকে জয় ঢাকার মালিবাগ পিপলস হসপিটালে ও সকাল সোয়া ৯টার দিকে রায়হান ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে বুধবার সন্ধ্যায় তাদের দুজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, তাদের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি।

নিউজটি শেয়ার করুন

চা খেয়ে ফেরার পথে ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫