খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক অসুস্থতা নয়। একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে তিনি আজকের এই অবস্থায় অসুস্থ হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫-এ এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, আমি সবসময় কারা কর্মকর্তাদের থেকে সতর্ক থেকেছি। কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয়। ভারতীয় একজন সাংবাদিক ঢাকায় এসেছিলেন। যখন আমার সঙ্গে দেখা হয় উনি বললেন, আমরা কী নিয়ে লাফালাফি করছি। উনি তো বাঁচবেন না দুই বছর। আমি বললাম কেন? তিনি বললেন-ওভাবেই ডিজাইন করা আছে। অর্থাৎ এমন করে ডিজাইন করা হয়েছে উনি ধীরে ধীরে তিলে তিলে মৃত্যুবরণ করবেন। আল্লাহর রহমত কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছেন। আমরা আল্লাহতালার কাছে তার সুস্থতা কামনা করবো।

খালেদা জিয়াকে ‘পথের কাঁটা’ মনে করতেন শেখ হাসিনা: রিজভী
তিনি বলেন, গতকাল রাত ১টার সময় নেত্রীকে দেখতে গিয়েছিলাম। সেখানে এক ঘণ্টার মতো ছিলাম। আজকে যে খবরটা জানলাম, উনি আগের চেয়ে ভালো আছেন। আল্লাহতায়ালা তাকে সুস্থ করে তুলবেন এই কামনা করি।

নির্বাচন নিয়ে মির্জা আব্বাস বলেন, আজকে যারা দেশের বাইরে থেকে চক্রান্ত করছে, তারা দেশটাকে বছরের পর বছর দখল করে রেখেছিল। তারা দেশটাকে একবারে শেষ করে দিয়ে গেছে। তারা এখন বিদেশে বসে বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না। আপনারা বিএনপিকে ছাড়া নির্বাচন করেন নাই? সুতরাং নির্বাচন বাংলাদেশে হবেই। এই ফেব্রুয়ারিতে হবে, এতে কোনো ভুল নাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ( বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম শিকদার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম।

রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন এম হায়দার আলী (চট্টগ্রাম), দ্বিতীয় স্থান অর্জন করেছেন শামসুল হক রিপন (ঢাকা) এবং তৃতীয় স্থান অর্জন করেছেন এম রাশেদ (চট্টগ্রাম)।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস

আপডেট সময় : ০৫:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫