ভূমিকম্পে মেট্রোরেলের ক্ষয়ক্ষতি নিয়ে যা জানালেন ডিএমটিসিএল এমডি

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ঢাকার মেট্রোরেল ব্যবস্থায় কোনো ক্ষতি হয়েছে কি না, তা খুঁজে বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

শনিবার (২২ নভেম্বর) একটি গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনায় কোনো ক্ষতি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার ক্ষতি হয়নি। নির্ধারিত সময় যাত্রী পরিবহন স্বাভাবিক আছে। তারপরও কোথাও কোনো ক্ষতি হয়েছে কি না, তা বের করতে অনুসন্ধান চলছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে তীব্র এক ভূমিকম্প আঘাত হানে ঢাকা ও এর আশেপাশে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে পুরান ঢাকার একটি ভবনের রেলিং ভেঙে পড়ে নিহত হন তিনজন। এছাড়া, মুগদার মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মারা যান আরেকজন। সেইসঙ্গে নরসিংদীতে ৬ জন এবং নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান এ ভূমিকম্পে।

ডিএমটিসিএল সূত্র জানায়, ওই সময়ে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে বিকেলে আবার ট্রেন চলাচল শুরু হয়। ভূমিকম্পের পরপরই রেল চলাচলের পথ ও স্টেশন পর্যবেক্ষণ শুরু করে ডিএমটিসিএল। তখন যাত্রী পরিবহনের আগে উত্তরা ও মতিঝিল থেকে দুটি পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। কিন্তু কোথাও কোনো ত্রুটি ধরা পড়েনি।

নিউজটি শেয়ার করুন

ভূমিকম্পে মেট্রোরেলের ক্ষয়ক্ষতি নিয়ে যা জানালেন ডিএমটিসিএল এমডি

আপডেট সময় : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫