গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাশের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি:শাহাদাত হোসেন
  • আপডেট সময় : ০৬:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাশের একটি বস্তার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে টঙ্গীবাজার গরুহাটা এলাকার বস্তাপট্টিতে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে গুদামের পেছনের অংশে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বস্তার গুদামের পাশাপাশি পাশের মসজিদের এসিও পুড়ে যায়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে পাঁচটি গুদামের সব মালামাল পুড়ে গেছে।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এতে অল্পের জন্য রক্ষা পায় পাশে মসজিদ ও রিকশার গ্যারেজ।

তিনি আরও বলেন, তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাশের গুদামে ভয়াবহ আগুন

আপডেট সময় : ০৬:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫