গাজীপুরের টঙ্গীতে সাউন্ডগ্রেনেড বিস্ফোরণ
- আপডেট সময় : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ২১০ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে সাউন্ডগ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর স্টেশন রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। দুর্বৃত্তরা বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সেতুর ওপর থেকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় ঘটনাস্থলের পাশেই আগে থেকে চেকপোস্ট ডিউটিরত ছিলেন পুলিশ সদস্যরা। পরে তারা ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, দুর্বৃত্তরা সাউন্ডগ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।






















