সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
তিতুমীর কলেজ ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
সময়ের সন্ধানে প্রতিবেদক:
- আপডেট সময় : ০৩:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
ঢাকার তিতুমীর কলেজের গেটের সামনের রাস্তায় ও আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির টাংকির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে পৃথক তিনটি ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ শেখ জানান, মহাখালীর আমতলী মোড় এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে তিতুমীর কলেজের সামনের গেটে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
বংশালে জুতার কারখানায় আগুন, তিনজন দগ্ধ
‘অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির টাংকির সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্টাফরা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ আহত হয়নি।’




























