ছবি:সংগৃহীত
দেশের ২৪ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিডব্লিউওটির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সারাদেশে রাতের তাপমাত্রা কমার আভাস
এতে বলা হয়, রাত ১২টার মধ্যে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, গাজীপুর, ঢাকা,নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, বি-বাড়িয়া, নরসিংদী, মুন্সীগঞ্জ,চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী,চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও এর আশেপাশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।
ইতোমধ্যেই কিছুকিছু স্থানে বৃষ্টি হচ্ছে। তবে উল্লেখিত জেলাগুলোর সকল স্থানে বৃষ্টি নাও হতেপারে। বিশেষ করে ঢাকা,ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশের উল্লেখিত জেলাগুলোতে বৃষ্টি সকল স্থানে হবে না।