ছবি: সংগৃহীত
ভারতের তামিলনাড়ুর ইরোড জংশনে ঘটে গেল এক নাটকীয় দৃশ্য। কাঁধে ব্যাগ নিয়ে দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক তরুণী। কিন্তু হঠাৎ পা পিছলে তিনি পড়ে যান ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে। মুহূর্তের ব্যবধানে ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা।
কিন্তু ঠিক তখনই ছুটে আসেন এক রেল পুলিশ। তিনি দ্রুত তরুণীকে টেনে উপরে তুলে নিরাপদে উদ্ধার করেন। উপস্থিত যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ট্রেন ছাড়ার সময় তরুণী দৌড়ে এসে উঠতে গেলে পড়ে যান। কিছুক্ষণ ঝুলন্ত অবস্থায় ছিলেন তিনি, হাত ছেড়ে দিলে নিশ্চিত মৃত্যুই অপেক্ষা করছিল। তবে রেল পুলিশের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এই ঘটনায় রেল কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে জানিয়েছেচলন্ত ট্রেনে ওঠা বা নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
নেপালে তুষারধসে পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু
ভিডিও দেখে নেটিজেনরা ওই রেল পুলিশের প্রশংসায় ভাসাচ্ছেন। কেউ লিখেছেন, আপনার জীবন আপনার হাতে কখনই ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করবেন না।