সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার
সময়ের সন্ধানে ডেস্ক:
- আপডেট সময় : ০৯:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (২০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৭৯১ জন।
একই সময়ে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন রাজশাহী বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। বর্তমানে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৬৫.৩ শতাংশ পুরুষ। ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সী রোগী রয়েছেন। একই সময়ে ৮৯১ জন রোগী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
























