শাহজালালে ভয়াবহ আগুন, বিজিবি মোতায়েন

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে এবং পরিস্থিতি মোকাবিলায় দুই প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়ন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বলেন, শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে আগুনে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ২ বাহিনী
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের আরও ৮টি ইউনিট রওনা দিয়েছে। যদিও আগুন কেবল কার্গো ভিলেজ এলাকায় সীমাবদ্ধ, তবুও নিরাপত্তার স্বার্থে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

তবে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী টার্মিনাল অক্ষত রয়েছে এবং দ্রুত কার্যক্রম স্বাভাবিক করতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শাহজালালে ভয়াবহ আগুন, বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০৭:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫