সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

প্রাক্তনকে ক্ষমা করার দিবস আজ

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

আজ ১৭ অক্টোবর। দিনটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’ হিসেবে। ২০১৮ সাল থেকে এই দিনটির যাত্রা শুরু হয়েছে। প্রতিবছর বিশ্বব্যাপী দিনটি পালিত হয়, যদিও এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্তব্য ও পোস্ট শেয়ার করেন। সম্পর্ক ভাঙলে যেমন কষ্ট হয়, তেমনই থেকে যায় অনেক অভিমান ও অপূর্ণতা। এই দিনটি মানুষকে শেখায়—অতীতকে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে ভালো পথ।

সম্পর্ক যতই খারাপভাবে শেষ হোক না কেন, দিনের শেষে সব মানুষই শান্তি চায়। আর সেই শান্তি আসে ক্ষমার মধ্য দিয়েই। বিশেষজ্ঞদের মতে, পুরোনো ক্ষোভ ও রাগ মনের ওপর চাপ ফেলে। তাই সময় এসেছে সেই অনুভূতিগুলোকে বিদায় জানানোর।

আজকের দিনে অনেকেই তাঁদের প্রাক্তন সঙ্গীদের উদ্দেশ্যে ছোট একটি বার্তা পাঠান, কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় লিখেন মনের কথা। কেউ হয়তো চুপচাপ মনে মনে ক্ষমা করে দেন, আরেকজন খুঁজে নেন নিজের ভুলও।

এই দিবসটি যদিও সরকারি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, তবে মানুষের মনের অনুভূতির সঙ্গে এটি জড়িয়ে আছে গভীরভাবে। সোশ্যাল মিডিয়ায় দিনটি নিয়ে নানা ধরনের পোস্ট, গল্প ও আবেগঘন বার্তা ভেসে বেড়াচ্ছে।

আজ হয়তো সেই দিন, যেদিন আপনি কাউকে মনে মনে বলবেন ‘তোমায় ক্ষমা করলাম। ভালো থেকো।’

নিউজটি শেয়ার করুন

প্রাক্তনকে ক্ষমা করার দিবস আজ

আপডেট সময় : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫