চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে দুই বছরের শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৯:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ বছর চার মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসা শুরুর পরপরই মারা যায় সে। এদিকে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২ শিশু।
মৃত শিশুর নাম মাসুদা খাতুন, সে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুরের মো. নইমুরের মেয়ে।
১১ মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো ভারত
চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৯টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশু মাসুদাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পরপরই কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তারা নিশ্চিত হন, হাসপাতালে পৌঁছানোর আগেই মাসুদার মৃত্যু হয়েছে।
এদিকে হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ৪৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর গত তিন মাসে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩৪৯ শিশু।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের গ্রামাঞ্চলে ছড়িয়েছে ভাইরাস জনিত এই হাম রোগ। এর আগে গত তিন মাসে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়।

















