কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের ড্রোন হামলা
- আপডেট সময় : ০৯:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত
কাতারের দুটি জ্বালানি স্থাপনায় ইরান থেকে ছোড়া দুটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন মেসাইয়িদ এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাংক লক্ষ্য করে আঘাত হানে। অন্যটি রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির সংশ্লিষ্ট একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়।
হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে এবং পরে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ৫৫৫
কুয়েতের আকাশ প্রতিরক্ষায় ভুলবশত গুলি, ভূপাতিত তিন মার্কিন যুদ্ধবিমান: সেন্টকম
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, নেতানিয়াহুর পরিণতি নিয়ে অনিশ্চয়তা
বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস রপ্তানিকারক দেশ কাতার। সাম্প্রতিক এই হামলার ঘটনায় জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: সিএনএন























