সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকটে স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা থেকে ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দুজন গ্রেপ্তার নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা কাতারের পর জর্ডানেও মার্কিন রাডার ধ্বংস করল ইরান প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর হামলা চালাবে না ইরান জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ছয়টি সিল জব্দের ঘটনায় এক ব্যবসায়ী ও এক জামায়াত নেতার নামে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী সোহেল রানা এবং লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সৌরভ হোসেন শরীফ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সোহেল রানার প্রিন্টিং দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট অবৈধভাবে প্রস্তুতকৃত ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, আটক সোহেলের দেওয়া তথ্য এবং হোয়াটসঅ্যাপে কথোপকথন ও ভয়েস মেসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকেও মামলার আসামি করা হয়েছে। শরীফ দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আটক সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, আদালতের মাধ্যমে তার ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াত পৃথকভাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সিল কেলেঙ্কারিতে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরে আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করেন।

এর জবাবে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, আটক সোহেল জামায়াতের কোনো কর্মী নন।

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভুঁইয়া জানান, ঘটনার পরপরই সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রেস রিলিজ দেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজনের নামে মামলা দায়ের করা হয়েছে। আটক সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

আপডেট সময় : ০৭:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬