আনসার বাহিনীর মহাপরিচালকের সাথে তু্রস্ক মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
আজ ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে তুরস্ক মহাকাশ গবেষণা সংস্থার ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংস্থাটির ফ্লাইট টেস্ট বিভাগের পরিচালক আরিফ আতেস। সৌজন্য সাক্ষাতে তারা নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেন এবং পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় মহাপরিচালক মহোদয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম, সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ সহযোগিতা এবং ভবিষ্যৎ অগ্রগতির ধারাবাহিকতা সম্পর্কে আলোচনা করেন।
বাহিনীর বহুমাত্রিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং মাঠ পর্যায়ে বিস্তৃত স্বেচ্ছাসেবকদের সম্ভাবনায় কর্মপরিধি সম্পর্কে অবহিত হয়ে প্রতিনিধিদল বাহিনীর প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা সুবৃহৎ এই বাহিনীর সামগ্রিক উন্নয়নমুখী উদ্যোগের ক্ষেত্রে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারকরণ ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।






















