ছবি: সংগৃহীত
শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনের সামনে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
ফেলানী অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন মঙ্গলবার
বেলা ১টা ২০ মিনিটের দিকে ছাত্রজনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে এসে পুলিশের বাধার মুখে পড়েন। তখন তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। এরপর ছাত্রজনতা হাইকোর্ট মাজারের সামনে আসেন। বেলা ১টা ২৩ মিনিটে আবার তারা পুলিশের বাধার মুখে পড়েন। এই ব্যারিকেডও ভেঙে তারা সামনে এগিয়ে যান। বেলা ১টা ২৭ মিনিটে ছাত্রজনতা শিক্ষা ভবনসংলগ্ন সচিবালয় অভিমুখে যাওয়ার সড়কে পুলিশের বাধার মুখে পড়েন।
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ১টা ৪৫ মিনিটের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।