ভূমিকম্পে বংশালে নিহত ৩ জনের পরিচয় মিলেছে

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

পুরান ঢাকায় ভূমিকম্পে একটি বহুতল ভবনের ছাদের রেলিং ধসে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি উল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)।

নিহত রাফির মা নুসরাতের সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতালে অস্ত্রোপচার চলছে অপরাশেন থিয়েটারে। তিনি জানেন না , তার ছেলে আর কোনোদিন চোখ মেলে পৃথিবীর আলো দেখবে না।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানান বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, তিনজনের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‎শুক্রবার সকালে ভূমিকম্পের পর বংশালের কসাইটুলিতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন মারা যান।

‎স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

এর আগে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।

নিউজটি শেয়ার করুন

ভূমিকম্পে বংশালে নিহত ৩ জনের পরিচয় মিলেছে

আপডেট সময় : ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫