গাজীপুরের কোনাবাড়ী ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০০ টি ঘর পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি:শাহাদাত হোসেন
  • আপডেট সময় : ০৬:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি :সংগৃহীত

গাজীপুর মহানগরীর একটি বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি টিনসেড কলোনির প্রায় ১০০টি রুম পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, এদিন বিকেল পাঁচটার সময় রুমেল পাঠানের টিনসেড কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বৃদ্ধি থাকায় মুহুর্তের মধ্যে আশেপাশের রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে, তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তারা আগুন নেভাতে ব্যর্থ হয়।

এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বাড়ির মালিক রুমেল পাঠান জানান, টিনসেডের একটি কলোনির ১০০ টি রুম সব গুলো পুড়ে ছাই হয়ে গেছে। কোন রুমের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।

শাহ আলম নামে এক পোশাক শ্রমিক বলেন, আমি অফিস থেকে জানতে পারি বাসায় আগুন লেগেছে। বাসায় আসতে আসতে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের কাপড় ছাড়া কিছুই আর অবশিষ্ট নেই।

রহিমা বেগম নামে এক ভাড়াটিয়া বলেন, কয়েকদিন আগে বেতন পাই। বেতনের সব টাকা রুমে ছিল। রাত-দিনে ডিউটি করা টাকা সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল।

স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা জানান, খবর শুনে আমরা স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই যে আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের কোনাবাড়ী ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০০ টি ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০৬:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫