৪ দিন পর রাঙ্গামাটিতে ফেরি চলাচল শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

কর্ণফুলী নদীতে স্রোত কিছুটা কমে আসায় চারদিন পর সোমবার সকাল থেকে চন্দ্রঘোনা-রাইখালী রুটে শুরু হয়েছে ফেরি চলাচল। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এ রুটের যাতায়াতকারীরা। 

সোমবার (১১ আগস্ট) সকাল থেকে রাঙ্গামাটি থেকে রাজস্থলী-বান্দরগামী যাত্রীবাহী বাস ছেড়ে গেছে। গত বৃহস্পতিবার থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

এ দিকে কাপ্তাই হ্রদের পানি ধীরে ধীরে কমতে থাকলেও এখনও বিপৎসীমা অতিক্রম না করায় বাঁধের ১৬টি গেট তিন ফুট খোলা রাখা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ১০৭ দশমিক ৭৫ এমএসএল।

এ ছাড়া জেলায় পানিবন্দি সংখ্যাও ধীরে ধীরে কমছে। কিছু কিছু এলাকায় পানি কমতে থাকায় সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়িতে মানুষজন আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে। তবে এখনও পুরোপুরি পানি কমেনি লংগদু, বরকল ও রাঙামাটি সদরের ব্রাহ্মণটিলা, পুরানপাড়া, শান্তি নগরের নিম্নাঞ্চলে। বৃষ্টি না হলে দ্রুত পানি কমার আশা স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

৪ দিন পর রাঙ্গামাটিতে ফেরি চলাচল শুরু

আপডেট সময় : ০৭:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫