শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর হবে: নাহিদ ইসলাম

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার আর সুযোগ নেই। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, রায় ঘোষণার পর আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। তাই দেশে ফিরলে তাঁকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকর করা হবে বলে দাবি করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৫ জুলাইয়ের হামলাকারীদের তালিকা প্রকাশ ও তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৯:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬